বিরহ তুমি প্রেমের গভীর অন্তরালের সুকঠিন ধ্বনি। তুমি প্রেমের লীলার মাঝে ব্যাথা বঞ্চনার চোখের নোনা জলের বৃষ্টি। তুমি ব্যাথা বেদনার গভীরতম দীর্ঘশ্বাস। এই দীর্ঘ নিঃশ্বাসের বিকট শব্দ চুরমার করে দেয় ভালবাসার স্তম্ভকে। কিন্তু তোমার দেওয়া আঘাত কে সে মেনে নেয়। কারন তুমি এক নির্ভেজাল সত্য, তোমার মুখোমুখি হতেই হবে।
প্রেমের শত সহস্র নক্ষত্রপুঞ্জের আলোক বর্তিকা আর চন্দ্র সূর্যের উজ্জ্বল দীপিকার মধ্যে বিরহ তুমি ঘনকালো মেঘের স্তূপ। আলো আর আঁধার নিয়েই তোমার খেলা।
সত্য সুন্দর, প্রেম সুন্দর। এই সুন্দরের মাঝে অসুন্দর মিশে আছে। প্রেম স্বর্গীয় সুধা। এই সুধা পান করেও আত্মা তৃপ্তি পায়না। বিরহের গ্লানিকর বিষ পানের জন্য ব্যাকুল থাকে।
তৃপ্ত না হওয়াতে বাধ্য হয় বিষ পান করতে। এই হলাহল জহর তাকে আকৃষ্ট করে জীবনের কঠিন সত্যকে জানার জন্য। বিরহের যন্ত্রনা প্রেমকে মর্যাদাপূর্ন করে দেয়। স্রষ্টার সাথে সৃষ্টির সম্পর্ক গভীর হয়। প্রেমিক প্রেমিকা প্রেমের মূল্যায়ন করতে পারে বিরহের সান্নিধ্যে।
হায় বিরহ! তুমি সেতু গড়ে দাও প্রেমের মাঝে। তুমি শিক্ষা দিলে তোমার কঠিন অধ্যায়কে না জানলে সত্যের রশ্মি প্রেমের মাঝে বিকশিত হত না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন