বাবা এখন অনেক রাত । আমার ঘুম আসছে না। তোমাকে না পাওয়ার শূন্যতায় ব্যাথা পাই। বাবা সেই লোভী শিয়ালের গল্পটা মনে পড়ে যায়।
লোভী শিয়ালটা পথ চলতে চলতে বুড়ি, শাক, গরু, কৃষক সবাইকে খেয়ে ফেলে আর সে তার মস্ত বড় পেটটা দুলিয়ে দুলিয়ে মনের সুখে গান করতে থাকে- বুড়ি খেলাম, শাক খেলাম, কৃষক খেলাম, গরু খেলাম, আরও আরও খাব যা পাব। যখন ছাগল কে খাওয়ার পালা আসল, তখন ছাগল বুদ্ধি খাটিয়ে কামাল বাড়ি যেয়ে তার শিং দুটোতে ধার দিয়ে নিয়ে আসল। এরপর শিয়াল যখন তাকে খেতে গেল তখন ছাগল শিং দিয়ে শিয়ালের পেটটা ফুটিয়ে দিল আর বুড়ি, শাক, কৃষক, গরু সবাই বেঁচে বেরিয়ে আসল। আর লোভী শিয়ালটা চিরতরে ধ্বংস হয়ে গেল। সাহসী ছাগল কে সবাই ধন্যবাদ জানাল।
বাবা বর্তমান পৃথিবীর কদার্য লালসা ঐ লোভী শিয়ালের মত। কবে ঐ রকম সাহসী ছাগল আসবে পৃথিবী কে বাঁচাবার জন্য? পৃথিবীর নিঃশ্বাস রূদ্ধ হয়ে যাচ্ছে লোভের তাড়নায়। আর কতদিন? আর কতদিন? কবে আবির্ভাব হবে ঐ ছাগলের- সেই অপেক্ষায় রইলাম।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন